ads

বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিঠাবাই হয়ে চমকে দিলেন শ্রদ্ধা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

বলিউডে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও শীর্ষ নায়িকাদের আলোচনায় সব সময় খুব বেশি দেখা যায় না শ্রদ্ধা কাপুরকে। তবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টায় কখনো পিছিয়ে যাননি তিনি।
বরং সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ে ভিন্নধর্মী চরিত্রে হাজির হওয়ার প্রবণতাই তাঁকে আলাদা করেছে।

Shamol Bangla Ads

সেই ধারাবাহিকতায় এবার কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

নির্মাতা লক্ষ্মণ উতেকারের নতুন সিনেমা ‘ইথা’-তে বিঠাবাইয়ের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধার রূপান্তরিত উপস্থিতি দর্শকদের বিস্মিত করেছে।
চরিত্রটির প্রতি তাঁর নিবেদন ও অভিনয়ের গভীরতা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

Shamol Bangla Ads

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিজারে বিঠাবাইয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আভাস তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থাতেও মঞ্চে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রসববেদনায় কাতর হওয়ার পর মঞ্চের পেছনেই সন্তানের জন্ম দেন, কিন্তু সেখানেই থেমে থাকেন না।
কিছুক্ষণ পরই আবার মঞ্চে ফিরে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যান। শিল্পের প্রতি এমন অসাধারণ নিবেদন টিজারের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।

এই দৃশ্য শুধু দর্শকদের আবেগাপ্লুতই করেনি, বরং বিঠাবাইয়ের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানার আগ্রহও বাড়িয়ে দিয়েছে। নির্মাতাদের বিশ্বাস, দর্শকদের এই কৌতূহল সিনেমাটির প্রতি আগ্রহ আরো বাড়াবে।

মারাঠি লোকনাট্যের ইতিহাসে বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর এক কিংবদন্তি নাম।
‘তামাশা’ ও ‘লাবণী’ নৃত্যের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিলেন। মহারাষ্ট্রের লোকসংস্কৃতি সংরক্ষণ ও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অনন্য। শিল্পী পরিবারে বেড়ে ওঠা বিঠাবাই সারা জীবন মঞ্চকেই নিজের ধ্যান-জ্ঞান হিসেবে বেছে নিয়েছিলেন।

এমন একজন সংগ্রামী ও প্রভাবশালী শিল্পীর চরিত্রে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাননি শ্রদ্ধা কাপুর।

সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘অর্থ আর খ্যাতির মোহে নয়, ‘ইথা’ সিনেমাটি বেছে নিয়েছি, একজন কিংবদন্তির জীবন সফর কতটা সংগ্রামী আর ঘটনাবহুল তা এই প্রজন্মকে জানাতে। আমি মনে করি, ‘ইথা’ সিনেমাটি অভিনয় জীবনের এক উল্লেখযোগ্য কাজ হিসেবে থেকে যাবে।’

টিজারে শ্রদ্ধার অভিনয় দেখে অনেকেই মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ হতে যাচ্ছে। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!