ads

শুক্রবার , ১৯ জুন ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যবসায়ীর গোডাউন থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার
জুন ১৯, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

শেরপুরে একটি বেসরকারি মালিকানাধীন গোডাউন থেকে ৩৩ টন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় বস্তা পরিবর্তনকালে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, ওই মিলে ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযানকালে চালের মালিক হিসেবে শেরপুর  শহরের কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে, তারা কম দামে পুরনো বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল।

Shamol Bangla Ads

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি খাদ্য কর্মসূচির চাল জব্দ করা হয়েছে এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে। সরকারি এই চাল সেখানে কেন এবং কীভাবে মজুদ করা হয়েছে—এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে আটক ব্যক্তি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তিনি আরও বলেন, আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা চালের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!