ads

বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।

Shamol Bangla Ads

স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় ঘুরতে গেছেন মোশাররফ করিম। ১৫ জুন সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাঁকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন, এমন খবর ছড়িয়ে পড়েছে। এমনকি বিষয়টি নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল! তবে ঘটনার পুরোটা সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম।

সংবাদমাধ্যমে মোশাররফ করিম বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’ কলকাতায় যাওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন-চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।’

Shamol Bangla Ads

এদিকে কলকাতায় মোশাররফ করিমের হেনস্তার প্রতিবাদে বিবৃতি দিয়ে উদ্বেগের পাশাপাশি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের সম্মুখীন করার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি। এ ছাড়া এই ঘটনায় নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইনকিলাব মঞ্চ।

বিনোদন অঙ্গনের মানুষেরাও প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নির্মাতা গোলাম সোহরাব দোদুল লিখেছেন, ‘চুপ থাকা মানে মেনে নেওয়া না। ওপার বাংলায় কোন শক্তির ছায়ায় এই ঘটনা ঘটল? বাংলাদেশ জানতে চায়। মোশাররফ করিম কোনো রাজনৈতিক দলের দালাল শিল্পী না। কথাটা দালালেরা মনে রাখবেন।’

খিজির হায়াত খান লেখেন, ‘কলকাতায় মোশাররফ ভাই ও তাঁর স্ত্রীর ওপর ঘটে যাওয়া ন্যক্কারজনক পলাতক বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ ও প্রতিরোধ দুইটাই জরুরি। যেই আদর্শিক আর নৈতিক কারণে আজ আমরা সবাই আর ওদের মধ্যে এই যুদ্ধ, তা অনন্তকাল চলবে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!