ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
জুন ১১, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী অন্তু বল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রংসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ১৩ জনকে সেলাই মেশিন, প্রাথমিক পর্যায়ের ৬৫ জনকে শিক্ষাবৃত্তি বাবদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৩৯ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!