ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৭১৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সারিকালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি ১১ জুন বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয় দুটি পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থী উপস্থিতির হার দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি আনন্দময় শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে প্রধান শিক্ষকদ্বয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads