ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ২ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার
জুন ১১, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান। আটকরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামে মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক ও মেয়ে রাবিয়া খাতুন।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের ভেতরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার এসআই হান্নান জানান, তাদেরকে বৃহস্পতিবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!