ads

রবিবার , ৭ জুন ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মোবারক হোসেন (৫৩) নামে সরকারি প্রথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে নকলা থানা পুলিশ।
৬ জুন শনিবার দিবাগত গভীর রাতে নকলা পৌরশহরের পুরাতন হল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

মোবারক উপজেলার কায়দা (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি উপজেলার কায়দা গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার-পরিজন নিয়ে নকলা পৌরশহরে বসবাস করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেফতার হওয়া মোবারক হোসেন একটি রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামি। তাকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!