ads

রবিবার , ৭ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৩৬০ জন দুগ্ধ খামারি পেল ডেইরি উপকরণ

খবর টি পড়েছেন : ৬৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৩৬০ জন দুগ্ধ খামারির মাঝে উন্নতমানের ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে। ৭ জুন রবিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ডেইরি পিজি (প্রডিউসার গ্রুপ) সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রামীণ পর্যায়ে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে স্বাবলম্বী করে তোলা। এ প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামারিরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উপায়ে দুধ সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন। যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামারিদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সবসময় পাশে থাকবে বলেও জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ৩৬০ জন উপকারভোগী খামারির মাঝে দুধ সংগ্রহের আধুনিক স্টিলের ক্যান, বালতিসহ দুগ্ধ ও ডেইরি খামার ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সরকারি এসব সহায়তা ও আধুনিক উপকরণ হাতে পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ডেইরি খামারিরা।

Shamol Bangla Ads

এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং স্থানীয় সংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার পরবর্তী সংবাদ প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads