ads

শনিবার , ৩০ মে ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের উদ্যোগে তিন শতাধিক এতিমের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ৩০ মে শনিবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের মোহাম্মদিয়া নূরানী ও হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় ওই তিন শতাধিক এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা শওকত হোসেন বলেন, বাংলাদেশের ক্ষণজন্মা বিস্ময় পুরুষ মাত্র তিন বছর দেশ পরিচালনা করে যে নজির সৃষ্টি করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের এই দিনে সফল রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। উনি যদি বেঁচে থাকতেন হয়তো আজ বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম উন্নত রাষ্ট্রের একটি হতো।

ওইসময় অন্যান্য নেতা কর্মীর মধ্যে যুবনেতা রূপক, সাগর, রাসেল, জুয়েল, রুবেল, রাজু, রুবেল মোল্লা, মিজান, ছাত্রনেতা মাহিন, রিদয়, সোহান, আহসান, আফরোজ, রনি, শফিকুল, হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!