ads

শনিবার , ৩০ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তদারকি করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৪৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক শেরপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৯ মে শুক্রবার বিকেলে তিনি শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানা, সদর উপজেলার জামতলী ফারাজিয়া আল আরাবিয়া মাদ্রাসা, কাছিমুল উলুম মাদ্রাসাসহ শহরের খরমপুস্থ আব্দুল হালিম ট্রেডার্স ও ময়না রবিদাস ট্রেডার্স নামক দুটি চামড়ার আড়ত পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তিনি চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন, দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে চামড়ার অপচয় রোধ, চামড়া বর্জ্য দ্রæত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

ওইসময় তার সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ মাদ্রাসা কর্তৃপক্ষ ও চামড়ার আড়তদাররা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ… পরবর্তী সংবাদ শেরপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাদ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads