ads

শনিবার , ৩০ মে ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের নতুন কমিটি ঘোষণা : পরিচালক ইয়াসমিন, সভাপতি অভিজিৎ, সম্পাদক রাসেল

শেরপুরের নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ মে শনিবার দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে অ্যাডভোকেট ইয়াসমিন আক্তারকে নির্বাহী পরিচালক, অভিজিৎ সাহাকে সভাপতি এবং আবু রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Shamol Bangla Ads

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবু সাঈদ। বিদায়ী সাধারণ সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এম এ হাকাম হীরা, জয়জিৎ দত্ত শ্যামল, এম এ রায়হান, বিদায়ী নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য সম্পদ দে, কামরুজ্জামান কানন, সজল কর্মকার, আনিস উজ জামান বাপ্পিসহ অন্যরা।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। বর্তমানে সাংস্কৃতিক সংগঠনের সংখ্যা কমে যাওয়ায় তরুণদের জন্য ইতিবাচক কর্মকাণ্ডের পরিসরও সংকুচিত হচ্ছে। এ অবস্থায় নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপ গত ছয় বছর ধরে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতনতা তৈরির যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখা প্রয়োজন। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে সংগঠনের উপদেষ্টারা অ্যাডভোকেট ইয়াসমিন আক্তারকে নির্বাহী পরিচালক, অভিজিৎ সাহাকে সভাপতি এবং আবু রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads