ads

বুধবার , ২০ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিএনজি-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

শেরপুরে সিএনজি ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। ২০ মে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, বোরো ধান কাটার মৌসুম হওয়ায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুপাশে প্রতিদিনই ধান ও খড় শুকানো হয়। বুধবার সন্ধ্যায় ওই সড়কের সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিক্সা ও উল্টোদিক থেকে আসা বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ধান ও খড় পাশ কাটিয়ে মাঝ বরাবর চলার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, দুর্ঘটনার পর হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন,ডাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!