ads

বুধবার , ২০ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

‘ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে দিনব্যাপী চাকুরি মেলা অনষ্ঠিত হয়েছে। ২০ মে বুধবার সকালে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন পিকেএসএফ’র উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। কৃষিবিদ ড. পার্থ সারথি করের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরু উদ্দিন। মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক।

আরডিএস সূত্র জানায়, মেলায় উপস্থিত ১৫৩ জন শিক্ষানবিশকে বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষনিক চাকুরির নিশ্চয়তা প্রদান করা হয়। মেলায় সিভি জমা পড়েছিলো ১ হাজার ৯৫২টি। এর মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন ছিল ৯০৮ এবং অফলাইনে রেজিস্ট্রেশন হয়েছে ৭৮৮ টি। মেলায় সাউথইস্ট ব্যাংক পিএলসি, গ্রামীণফোন, আড়ং, আর্নিং এন্ড লার্নিং লিমিটেড, স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজসহ ২২ টি প্রতিষ্ঠান অংশ নেয়।

Shamol Bangla Ads

সূত্র জানায়, ইতোমধ্যে আরডিএস রেইজ প্রকল্পের মাধ্যমে ৫০০ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা বিষয়ক প্রশিক্ষণ, এক হাজার ৪৯১ জন পিছিয়ে পড়া তরুণ উদ্যোক্তাকে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং ৯০৫ জন শিক্ষানবিশ বিভিন্ন ট্রেডে ৬ মাসব্যাপী দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থান ও মজুরিভিত্তিক কর্মের সাথে যুক্ত রয়েছে। যাদের বর্তমান আয় ৮ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। রেইজ প্রকল্পের মাধ্যমে এভাবেই বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে এবং এগিয়ে যাবে বাংলাদেশ। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমস্ত বাংলাদেশে আরডিএস-সহ ৮৯টি সহযোগী সংস্থার মাধ্যমে রেইজ প্রকল্প বাস্তবায়ন করছে।

Need Ads
error: কপি হবে না!