সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো নিজ জেলা শেরপুরে পৌঁছে বিএনপি নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জেলা বিএনপির বিএনপি নেত্রী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ৮ মে শুক্রবার দুপুরে তিনি ঢাকা থেকে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া ব্রিজে পৌঁছলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ওই শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও নেতা-কর্মীদের মিছিল সহকারে তিনি শহরের মাধবপুরস্থ নিজ বাসায় পৌঁছান।

ওইসময় তিনি শেরপুর সদরের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেরপুর সদরের জনগণের উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করে যাব।
ওইসময় তার সাথে জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করলেও পরাজিত হন। পরে গত ২০ এপ্রিল সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হন প্রিয়াঙ্কা। গত ৩ মে রাতে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।




