ads

শুক্রবার , ৮ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর টয়লেটে মিলল কন্যাশিশুর লাশ

খবর টি পড়েছেন : ৫৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর সানজিদা আক্তার (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ৮ মে শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে।

Shamol Bangla Ads

পুলিশ ও একাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি।

পরে শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর একটি টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানান, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় এ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, সাত বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads