ads

বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৯৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. মানিক মিয়া (২৬) নামে আরও এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া একই ইউনিয়নের জঙ্গলদী আমতলী এলাকার মো. নঈমদ্দিনের ছেলে। পরে বিকেলে তাকে অনলাইন জুয়া আইনের মামলায় শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, সম্প্রতি জেলাজুড়ে বেড়েছে অনলাইন জুয়া খেলা। এতে নিঃস্ব হচ্ছেন অনেকেই। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শেরপুর সদর উপজেলার আমতলি বাজারে মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মানিক মিয়াকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়। পরে তার মোবাইলে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, ওই ঘটনায় সদর থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০ (২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে গত ৪ মে শহরের আখেরমামুদ বাজার থেকে এরশাদ আলী নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads