ads

শনিবার , ৯ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ৫২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরপুরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৮ মে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক বিপু প্রমুখ।

সভায় বক্তারা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বব্যাপিতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তাঁর জীবনদর্শন, মানবপ্রেম, সাম্য ও সংবেদনশীলতার মতো গুণাবলি সমাজে চর্চিত হলে একটি মানবিক, সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণ আরও বেগবান হবে বলে মত প্রকাশ করেন।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর টয়লেটে মিলল কন্যাশিশুর… পরবর্তী সংবাদ শেরপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads