ads

মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১,৭৮৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. এরশাদ আলী (৩২) নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে সোমবার রাতে শহরের আখেরমামুদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শেরপুর শহরের আখেরমামুদ বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মো. বাবুল মিয়ার চায়ের দোকানের ভেতর থেকে এরশাদ আলীকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, এরশাদ আলীর মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে এরশাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’র নতুন কমিটি গঠন পরবর্তী সংবাদ নকলায় গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে র‌্যালি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads