ads

মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুরে গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিতে ওই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা।

Shamol Bangla Ads

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি নকলা পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন হলচত্তর মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক দেশরূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি শাফিউজ্জামান রানা।

সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়নসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি  বলেন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, সাংবাদিক শান্ত রায়, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক এএম ফিরোজ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ওইসময় বিজয় টিভির শেরপুর জেলা প্রতিনিধি জি এম বাবুল, বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, রাইসুল ইসলাম রিফাত, জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads