ads

মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’র নতুন কমিটি গঠন

খবর টি পড়েছেন : ৯২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. রবিউল ইসলাম রতন সভাপতি এবং মো. রুবাইয়াত ইসলাম প্লাবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনের উপদেষ্টা কাকন রেজা ও জান্নাতুল ফেরদৌস প্রিয়া নতুন কমিটির অনুমোদন ও সুপারিশ করেন।

Shamol Bangla Ads

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল; সহ-সভাপতি মো. আশিকুর রহমান ইমন, মো. রেদওয়ানুল ইসলাম, মহিতুজ্জামান মেনন, মোহাম্মদ খোরশেদুজ্জামান, মো. মেহেদি হাসান উজ্জ্বল, দীপ্ত মোদক ও মো. তৌহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার জাহিদ মুরাদ, জিহান হাসনাত রাসেল, শাহরিয়ার শাকির ও মো. রবিউল ইসলাম রুমান, সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হোসেন সম্পদ, সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সাজু, রাকিবুল হাসান খোকন, মো. যুবরাজ, সজিব আহমেদ জয় ও শ্রী সিলটন তোরাহা অরণ্য, অর্থ সম্পাদক মারজানা মিতু, প্রচার সম্পাদক জুবাইদ হাসান জিহাদ, দপ্তর সম্পাদক স্বাধীন ইসলাম জনি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতন জানান, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করবে। তারা শেরপুরের সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আন্তর্জাতিক ধাত্রী দিবস: ৪৮ বছর ধরে প্রসূতিদের পাশে… পরবর্তী সংবাদ শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads