ads

শুক্রবার , ১ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মহান মে দিবস পালিত

খবর টি পড়েছেন : ৭০২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘সুখী শ্রমিক, কর্মঠ হাত,আগামী দিনের নব প্রভাত’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। এ উপলক্ষে ১ মে শুক্রবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। ওই সময় উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, সিনিয়র সহসভাপতি সারোয়ার মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, পৌর শ্রমিক দলের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকসহ উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের নেতৃবৃন্দ, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মহান মে দিবস উপলক্ষে উপজেলার ভায়াডাঙ্গা, কর্ণঝোড়া, কুরুয়া ও ঝগড়ারচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মহান মে দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads