ads

শুক্রবার , ১ মে ২০২৬ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মে ১, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

‘সুখী শ্রমিক, কর্মঠ হাত, আগামী দিনের নব প্রভাত’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে শুক্রবার সকালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহায়তায় জেলা কালেক্টরেট অঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফা সিদ্দিকা।

Shamol Bangla Ads

পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বেসরকারিভাবে মহান মে দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!