ads

শুক্রবার , ১ মে ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মে ১, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে শুক্রবার উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অপরদিকে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে উন্নত বাংলাদেশ। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও বলেন, “মহান মে দিবস আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এ দিবসের চেতনা ধারণ করে শ্রমিকবান্ধব সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করে, যার মধ্যে ছিল আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ।

Need Ads
error: কপি হবে না!