ads

শনিবার , ২ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে সরানো হলো খালের অবৈধ বাধ

খবর টি পড়েছেন : ৬৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের হস্তক্ষেপে ৩০ একর জমির জলাবদ্ধতার অবসানে কৃষকদের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। ১ মে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমুহুরি এলাকায় ওই অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাচনমুহুরি এলাকার উপর দিয়ে পানি প্রবাহের একটি খালে মো. নহল মিয়া নামে জনৈক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘ প্রায় ১০ বছর পূর্বে বাধ নির্মাণ করে ওই খালের পানি বন্ধ করে দিয়ে সেখান থেকে মাছ ধরতেন। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশপাশের কৃষকদের প্রায় ৩০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হত। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।

অবশেষে এলাকার কৃষকরা জলাবদ্ধতায় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে অভিযান পরিচালনা করে অবৈধ বাধটি অপসারণ করে খাল দিয়ে পানি প্রবাহের পথ সুগম করে দেন। এতে দীর্ঘ প্রায় একযুগ পর এলাকার কৃষকরা জলাবদ্ধতা ও ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের তড়িৎ হস্তক্ষেপে জলাবদ্ধতা নিরসন হওয়ায় কৃষকদের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১১ দিন পর দেশে এলো প্রবাসী শ্রমিকের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads