ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

খবর টি পড়েছেন : ৪৪৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি-র অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুঁলগাও এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে ওইসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুঁলগাও থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫৪ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা।

এ ব্যাপারে কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের জেলা প্রশাসকের বদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা… পরবর্তী সংবাদ ময়মনসিংহে সম্ভাবনাময় পর্যটন শিল্প বিকাশে পৃথক কর্তৃপক্ষ গঠনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads