ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের জেলা প্রশাসকের বদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে বদলি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ২২ এপ্রিল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ওই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ফরিদা ইয়াসমিন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Shamol Bangla Ads

বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তিনি বাল্যবিবাহমুক্ত উপজেলায় পরিণত করেছিলেন। তার দায়িত্বকালীন সময়ে তিনি ৫৯টি বাল্যবিবাহ ঠেকিয়েছেন। নিরলস পরিশ্রমের কারণে বারহাট্টা উপজেলা বাল্যবিবাহমুক্ত হওয়ায় পুরস্কারও পেয়েছিলেন তিনি।

Need Ads
error: কপি হবে না!