শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পৃথক অভিযানে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। ২২ এপ্রিল বুধবার উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা ও বালিজুড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু আটক করা হয়।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি দল শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ের বালিজুড়ি এলাকা থেকে মালিকবিহীন ৬টি গরু আটক করে। একই দিন দুপুরে সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা গ্রাম থেকে আরও ৩ টি মালিকবিহীন গরু আটক করা হয়।

কর্ণঝোড়া ও তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জরা গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক গরুগুলো সিজারের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।




