ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি গ্রেফতার

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ২১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ সোমবার এপ্রিল রাতে শ্রীবরদী পৌর শহরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওইসময় ইউপি সদস্য দম্পতির কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন শ্রীবরদী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল করিম (৫০) ও তার স্ত্রী শিরিনা খাতুন (৪০)।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, ইউপি সদস্য রেজাউল করিম ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা পৌর শহরের বিদ্যুৎ অফিস সংলগ্ন বাসা ভাড়া নিয়ে বসবাস ও ইয়াবা বিক্রি করে করতেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এই দম্পতি দীর্ঘ দিন যাবত বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করছেন বলে এলাকাবাসী অভিযোগ করে আসছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত দম্পতিকে জেল হাজতে প্রেরণ করেন।

Need Ads
error: কপি হবে না!