ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির কাছে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

খবর টি পড়েছেন : ৫২২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে। ২১ এপ্রিল মঙ্গলবা দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগকালে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে সোপর্দ হন। আদালত তাঁকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল।

এর মধ্যে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে লাশটি হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

লাশ হস্তান্তরের সময় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান শ্যামলবাংলা২৪কে বলেন, বিএসএফের পক্ষ থেকে লাশ হস্তান্তরের পর আমরা মৃতের ছোট ভাই রিপন হাওলাদারের কাছে লাশটি হস্তান্তর করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের নতুন পুলিশ সুপার হলেন জহিরুল ইসলাম পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads