ads

বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন দুই শতাধিক রোগী

খবর টি পড়েছেন : ৩৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে দিনব্যাপী ওই কর্মসূচির আয়োজন করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ। এতে কারিগরি সহায়তা দেয় ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। চক্ষু ক্যাম্পের উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের ‘নিরাপদ’ প্রকল্পের ব্যবস্থাপক কমল পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম এ রায়হান প্রমুখ।

আয়োজকেরা জানান, দিনব্যাপী এ কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলার অসহায় ও দুস্থসহ দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে অবৈধভাবে পাচারকালে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, বাবর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads