ads

বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

রাজ্যসভায় সদস্য হিসেবে শপথ নিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৬ এপ্রিল) তিনি এ শপথ গ্রহণ করেন। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন শপথ নেন। শপথ উপলক্ষে এদিন সংসদে তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ক্যারিয়ারের ২২ বছরে কখনো বিতর্কে জড়াননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং বাবা রঞ্জিত মল্লিকের বরাবরই ভালো সম্পর্ক ছিল।

মাসখানেক আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় গুঞ্জন ওঠেছিল- সিনেমাপাড়ার পাঠ চুকিয়ে এবার তাহলে রাজনীতির মাঠে যোগ দিচ্ছেন এই অভিনেত্রী? সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রঙ এবার তার ক্যারিয়ারে লাগল।

Shamol Bangla Ads

এ দিন লাল পাড়ের সাদা শাড়িতে শপথ নেন কোয়েল মল্লিক। মেকআপহীন চেহারা, গলায় সোনার মোটা চেইন। একেবারে খাঁটি বাঙ্গালী সাজে শপথ নেন এ অভিনেত্রী। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন বলে কিছু ভারতীয় সংবাদমাধ্যম জানায়।

শপথ গ্রহণ শেষে দিল্লি সংসদ ভবন চত্বরে তোলা বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি। লালপাড় সাদা শাড়িতে তাকে অপরূপ ও স্নিগ্ধ লাগছে বলে মন্তব্যের ঘরে অনুরাগীরা জানান।

কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক। কোয়েল-নিসপাল দম্পতির দুই সন্তান রয়েছে।

Need Ads
error: কপি হবে না!