ads

বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতালিতে মুক্তি পেলো ‘রাক্ষস’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

এবারের ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল। ইতালির রাজধানী রোম-এর একটি প্রেক্ষাগৃহে ৬ এপ্রিল সিনেমাটি মুক্তি পেয়েছে।

Shamol Bangla Ads

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। ওই ধারাবাহিকতায় এখন এটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছাতে শুরু করেছে। ইতালিতে মুক্তির পর সেখানকার দর্শকদের প্রতিক্রিয়ায় পুরো টিম আশাবাদী।

Shamol Bangla Ads

এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। এই দুটি দেশে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘রাক্ষস’। পর্যায়ক্রমে বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।
রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

Need Ads
error: কপি হবে না!