ads

বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বক্স অফিসের রেকর্ড ভাঙল ধুরন্ধর টু!

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৬, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

ভারতের বক অফিসের রেকর্ড ভাঙছে রণবীর সিংয়ের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর টু’। গত ১৯ মার্চ মুক্তির পর মাত্র আট দিনের মাথায় সিনেমাটি ৬২৩ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। এই সাফল্যের পথে সিনেমাটি ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ‘ছাবা’-র লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে।

Shamol Bangla Ads

২০২৫-২৬ সালের অন্যতম সফল সিনেমা ছিল ভিকি কৌশলের ‘ছাবা’। তবে রণবীর সিংয়ের স্পাই অবতারের সামনে সেই রেকর্ড এখন ম্লান। বর্তমানে ভারতের বাজারে দ্রুততম ৬০০ কোটির ক্লাবে ঢোকা সিনেমাগুলোর মধ্যে ‘ধুরন্ধর টু’ শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। আয়ের এই ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় সপ্তাহান্তেই সিনেমাটি ৭৫০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ‘ধুরন্ধর টু’ আয় করেছিল ৪৫৪ কোটি রুপি। সপ্তম দিনে (বুধবার) সিনেমাটি প্রায় ৪৮ কোটি এবং অষ্টম দিনে (বৃহস্পতিবার) প্রায় ৫০ কোটি রুপি আয় করে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি দাপট দেখাচ্ছে। বিশ্বজুড়ে এর গ্রস কালেকশন ইতোমধ্যে ৯০০ কোটি ছাড়িয়ে ১০০০ কোটির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

Shamol Bangla Ads

আদিত্য ধরের পরিচালনায় এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। এর আগে সানি দেওলের ‘গদর টু’ এবং শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছে এই সিনেমা। এখন বিশ্লেষকদের নজর আমির খানের ‘দঙ্গল’-এর সর্বকালীন ২০৭০ কোটি রুপির রেকর্ডের দিকে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিটি বিশ্বজুড়ে ১৩০০ কোটি রুপি আয় করেছিল।

Need Ads