শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ জন হতদরিদ্রদের মধ্যে পবিত্র ঈদ উদুল ফেতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শাড়ি কাপড় ও ২ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব টাকা ও শাড়ী কাপড় বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন।

ওইসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌতিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রপ্ত ২০০ জনের মধ্যে ২০০ জন হতদরিদ্রের মধ্যে ২ হাজার করে টাকা ও ৩০০ জনের মধ্যে ১ টি করে শাড়ি কাপড় বিতরণ করা হয়।




