ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্ধুসভার উদ্যোগে ঈদ উপহার: নতুন জামা পেল শিশুরা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভা-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা এবং অসহায় পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী প্রেসক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বন্ধুসভা সূত্রে জানা গেছে, এ উদ্যোগে ১৫ জন শিশুকে নতুন জামা এবং ২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এর আগেই বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোর কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

বিধবা নার্গিস খাতুন বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে দিন কাটছে। চার ছেলের মধ্যে দুইজন আলাদা হয়ে গেছে। ছোট দুই ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। ঈদের সময় তাদের জন্য মানুষের সাহায্যে জামা কিনতে হয়েছে। আজ বন্ধুসভার কাছ থেকে শাড়ি ও খাবার পেয়ে খুব ভালো লাগছে।’ ১৩ বছর বয়সী মার্জিয়া খাতুন বলে, ‘আমার বাবা দিনমজুর। আমরা চার বোন, আমি সবার বড়। সবার জন্য ঈদের জামা কেনা সম্ভব হয়নি। নতুন জামা পেয়ে খুব খুশি লাগছে।’

Shamol Bangla Ads

কর্মসূচি সম্পর্কে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা বলেন, প্রথম আলো বন্ধুসভা প্রতিবছরই ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি আয়োজন করে থাকে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বন্ধুসভার সদস্যরা নিজেদের ব্যক্তিগত ঈদ ব্যয়ের একটি অংশ সাশ্রয় করে সেই অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্যসামগ্রী এবং শিশুদের জন্য নতুন পোশাক সংগ্রহ করে উপহার হিসেবে প্রদান করে থাকেন

অনুষ্ঠানে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াছমিন আক্তার, জয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক সানী ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, দপ্তর সম্পাদক শাহীন আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমানুল্লাহ আসিফ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান এবং সদস্য বিপ্লবসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!