ads

রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘প্রিন্স’-এর টিজার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে সেগুলোর মধ্যে দর্শক প্রতিক্রিয়ায় এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’-এর টিজার। ২দিন আগে প্রকাশ পাওয়া টিজারটি মুক্তির পরপরই দর্শকদের নজর কাড়ে। বর্তমানে এটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে।

Shamol Bangla Ads

টিজারজুড়ে মূলত দেখা যায় ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যেই ভরপুর এই ঝলকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে নানা আলোচনা তৈরি করেছে।

শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধন করার চেষ্টা চলছে।

নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘প্রিন্স’।

‘প্রিন্স’-এ শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।

Need Ads
error: কপি হবে না!