ads

শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিজিএফের চালের সঠিক ব্যবহারের অনুরোধ সংসদ সদস্য ফাহিম চৌধুরীর

স্টাফ রিপোর্টার
মার্চ ১৪, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার সকালে ওই কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। ওইসময় তিনি বলেন, সরকার যে চাল আপনাদের দিয়েছে সেগুলো পাইকারদের কাছে কমদামে বিক্রি না করে আপনারা খাবেন। বিনামূল্যে পাওয়া সরকারি চাল বিক্রি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবে অন্যরা। তাই এগুলোর সঠিক ব্যবহার করতে হবে।

Shamol Bangla Ads

নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, দুর্যোগ আক্রান্ত ও হতদরিদ্র ব্যক্তি বা পরিবারের মাঝে নকলা পৌরসভার আওতায় ৩ হাজার ৮৫ জনকে জনপ্রতি ১০ কেজি হারে সিদ্ধ চাল বিতরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!