ads

শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ৫৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রমজান-ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষাসহ ডেঙ্গু মোকাবেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শেরপুর জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি। ১৪ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জেলা হাসপাতাল সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

শনিবার থেকে শুরু হয়ে বছরব্যাপী প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট। ওইসময় সমিতির পক্ষ থেকে হাসপাতাল এলাকার প্রতিটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রের মালিককে যার যার ব্যবসা কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার আহাম্মেদ ফারুক, সহ-সভাপতি মাহমুদুল কবির, সাংগঠনিক সম্পাদক মহসিন কবির মোরাদ, ফার্মাসিটিকেল ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম, সংগঠনের সদস্য মতিউর রহমান মতিন, মনিরুজ্জামান মনির, বাকি বিল্লাহ লুলু প্রমুখ।

Shamol Bangla Ads

ওই অভিযানের সাথে ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিজিএফের চালের সঠিক ব্যবহারের অনুরোধ সংসদ সদস্য ফাহিম… পরবর্তী সংবাদ শেরপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads