শেরপুরে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২৩ জন চিকিৎসকের মালিকানাধীন ডক্টরস হসপিটালের পরিচালক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জন অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রতন বলেছেন, আমরা ১৩ বছর যাবত শেরপুরে এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একটি টাকাও লভ্যাংশ নেইনি। আমরা শুরু থেকেই শেরপুরের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং সুলভে শেরপুরবাসীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। আমরা আগামী দিনেও এমনিভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাব এবং বেসরকারির পাশাপাশি সরকারিভাবেও জেলাবাসীর জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাব।

তিনি ১৩ মার্চ শুক্রবার শহরের সহজবরখিলাস্থ ডক্টরস হসপিটালের মালিক ও শেরপুরের অন্যান্য ডাক্তার এবং সুধীজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। ওইসময় ড্যাব নেতৃবৃন্দসহ শেরপুরের প্রবীণ চিকিৎসক এবং বিভিন্ন জেলায় কর্মরত ডাক্তাররা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে প্রবীণ ডা. আব্দুল আজিজ, শিশু বিশেষজ্ঞ ডা. নুরুন্নবী, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, নাক, কান, গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক সার্জন ডা. মুফতি মাহমুদ, বিএমএ এর সাবেক সভাপতি ডা. সুরুজ্জামান, ডা. এমএ বারেক তোতা, ডা. এটিএম মামুন জোস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আলমগীর মোস্তাক, ডা. আসাদুজ্জামান, ডা. সাইফুল আমিন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অর্ধশত চিকিৎসক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




