ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমি অনেক ব্লেসড : মিম মানতাশা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ

একসময় টানা ব্যস্ত সময় পার করলেও মাঝে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। তবে ফটো শুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ে উপস্থিতি তুলনামূলক কম। নাটক কিংবা বিজ্ঞাপন—সব কাজেই বেশ বেছে বেছে এগোন এই লাক্সতারকা।

Shamol Bangla Ads

অনেক কাজের প্রস্তাব পেলেও মন সায় না দিলে কাজ করেন না তিনি। তবে এখন অভিনয়েও অনেক বেশি সময় দিতে চান। আলাপচারিতায় মানতাশা বলেন, ‘শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরো বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা। তাই মনের মতো না হলে সেটা আমাকে টানত না। তবে এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারছেন তিনি। তাই অভিনয়ে আরো সময় দেওয়ার পরিকল্পনাও করছেন।

Shamol Bangla Ads

এ লাক্সতারকা বলেন, এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার। ইতোমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আরো কিছু রয়ে গেছে।
সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন তিনি। এরমধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে। যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোনো সিনেমার, সে বিষয়ে কিছুই বলতে চান না অভিনেত্রী।

মানতাশা বলেন, প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না। কাজের বাইরে ব্যক্তিজীবনে বেশ শান্তশিষ্ট এই অভিনেত্রী। সময় পেলে সিনেমা বা সিরিজ দেখেন। বললেন, আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। কিন্তু আমি অনেক ভাগ্যবতী যে, কিছু মানুষ আছেন যারা সব সময় আমার খোঁজখবর নেন। আমি আমার এতটুকু ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি। সেদিক থেকেও আমি অনেক ব্লেসড।

সম্প্রতি তিনি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। কিছু ইতিমধ্যে প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।

উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাশা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!