ads

রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে দুই মুখ ও চার চোখবিশিষ্ট ছাগলছানার জন্ম, উৎসুক জনতার ভিড়

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

জামালপুরের মাদারগঞ্জে বিরল আকৃতির একটি ছাগলছানার জন্ম হয়েছে। দুইটি মুখ ও চারটি চোখবিশিষ্ট এ অস্বাভাবিক গঠনের ছাগলছানাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘটনাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছেন। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা দিকে উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের পাকরুল গ্রামের বাসিন্দা জিন্নাহ ফকিরের পালিত একটি ছাগল সম্প্রতি বাচ্চা প্রসব করে। জন্মের পর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, ছাগলছানাটির রয়েছে দুটি পৃথক মুখ ও চারটি চোখ, যা দেখে তারা বিস্মিত হন।

Shamol Bangla Ads

বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছাগলছানাটিকে এক নজর দেখতে ভিড় করছেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। বর্তমানে ছাগলছানাটি জীবিত রয়েছে বলে জানা গেছে। তবে এর শারীরিক অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। অনেকে এটিকে মহান আল্লাহর অপার সৃষ্টি হিসেবে উল্লেখ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির বলেন, ছাগলছানাটি জন্মের পর থেকেই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. আল আমিন বলেন, এ ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জন্মগত ত্রুটি বা ‘কনজেনিটাল অ্যানোমালি’ হিসেবে পরিচিত। ভ্রূণের স্বাভাবিক বিকাশে জিনগত বা পরিবেশগত কোনো সমস্যা হলে এমন অস্বাভাবিক গঠন দেখা দিতে পারে। বিরল হলেও বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার নজির রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!