ads

শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির মর্ম ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মকে বুঝাতে হবে : নকলায় সংসদ সদস্য ফাহিম

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, শহিদ মিনারে গিয়ে কয়েকটি ফুল দিলে, আলোচনা সভায় এসে একটু বক্তব্য রাখলেই শহিদ দিবস পালন করা হয় না। শহিদ দিবস পালন করতে হলে শহিদ দিবসের মর্ম ও তাৎপর্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বুঝাতে হবে। তাহলেই শুধু শহিদ দিবস পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সফল হবে। তিনি ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

ফাহিম চৌধুরী বলেন, আমাদেরকে বুঝতে হবে রফিক, সালাম, বরকত, জব্বার কেন তারা বাংলা ভাষার জন্য প্রাণ দিলেন। মোট কথা হল তারা প্রাণ দিয়েছিলেন বলেই আমাদের মাতৃভাষা বাংলাকে ওরা কেড়ে নিতে পারেনি। তাই আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, মায়ের ভাষায় কথা বলে প্রাণ জুড়াতে পারছি। এসব বিষয় আমাদেরকে বুকে লালন করে দেশপ্রেম জাগাতে হবে, একুশের আলোকে উজ্জীবিত হয়ে দেশকে উন্নতির চরম শিখায় নিয়ে যেতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!