ads

রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা-পুরস্কার বিতরণী

খবর টি পড়েছেন : ৪৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুর সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।

Shamol Bangla Ads

লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান।

আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার ব্যবহার ও গুরুত্ব নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

Shamol Bangla Ads

পরে অতিথিরা জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমী এবং সরকারি গণগ্রন্থাগারের পৃথক আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশুরা অংশগ্রহণ করেন এবং এদের মধ্য থেকে জেলা শিশু একাডেমীর ২১ জন এবং গণগ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একুশে ফেব্রুয়ারির মর্ম ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মকে বুঝাতে… পরবর্তী সংবাদ শেরপুরে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads