ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পরিদর্শন ডিআইজি’র

খবর টি পড়েছেন : ৩৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি রবিবার সকালে তিনি নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় নকলা থানা চত্বরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় তিনি ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।

পরবর্তীতে ডিআইজি শেরপুর সদর ও নকলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন। ওইসময় তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘœ যাতায়াতের বিষয়গুলো পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপসহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads