ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রæয়ারি রবিবার দুপুরে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে অফিসের সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাত হলেও প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করবে। আমাদের সবার চাওয়া একটি ভালো নির্বাচন। সেটি এবার হবে। তিনি আরও বলেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। যদি কোনো কেন্দ্রে সিসি ক্যামেরা না থাকে ওইখানে পুলিশের বডিঅর্ন ক্যামেরা থাকবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য গণমাধ্যমকর্মী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার… পরবর্তী সংবাদ শেরপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads