ads

সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম!: বুবলী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

বর্তমান সময়ে শোবিজ তারকাদের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া বুলিং ও ট্রোলিং। এতদিন নিরব থাকলেও এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে চরিত্র হননের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে এই অভিনেত্রী বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’

Shamol Bangla Ads

সবচেয়ে অবাক করার মতো বিষয় হিসেবে বুবলী উল্লেখ করেছেন নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে।’

বিদেশে বসে দেশের শিল্পীদের হেয় প্রতিপন্ন করার বিষয়টিও বুবলীর নজরে এসেছে। তিনি মনে করেন, শিল্পীদের ছোট করা মানে দেশকে ছোট করা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই তারকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!