ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ

খবর টি পড়েছেন : ৬২৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বহুল প্রতীক্ষার পর অবশেষে অপেক্ষার পালা শেষ হল। বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের আগের দিন (২৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া পাবে। বিষয়টি শাহরুখ তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন। শনিবার এ অভিনেতা ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে ছবির মুক্তির দিন ঘোষণা করেন। ওই টিজার প্রকাশের পর থেকেই উন্মাদনায় মেতে উঠেছেন কিং খানের ভক্তরা।

Shamol Bangla Ads

৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবিটি নিয়ে প্রথম যখন ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্ত-দর্শকের মাঝে। কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে। সিনেমায় বাবা-মেয়ের রসায়ন কেমন হয় তা দেখতেই যেন ভক্তদের আর তর সইছে না।

ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তার শিষ্যার চরিত্রে। খলনায়ক হিসেবে একটি শক্তিশালী চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন। এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি। এক সিনেমায় এতসব তারার মেলা ছবিটি নিয়ে দর্শকের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করেছে।

Shamol Bangla Ads

‘কিং’-এ সংগীত পরিচালনার দায়িত্বে আছেন ‘জওয়ান’ খ্যাত জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। তিনি দক্ষিণী সিনেমায় আধুনিক ও ব্যতিক্রমী সব কাজের জন্য প্রশংসিত। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন পরবর্তী সংবাদ এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম!:…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads