ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ বইমেলায় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার বিকেলে শহরের ডিসি উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পৃথক তিনটি করে গ্রুপে দুই শতাধিক শিশু অংশ নেয়।

Shamol Bangla Ads

ওইসময় ভ্রাম্যমাণ বইমেলার আয়োজক ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুবেল প্রাকৃতজন, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনিসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজয়ীদেরকে ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলার শেষ দিন পুরস্কার বিতরণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!