ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড় সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ

শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা। ২৪ জানুয়ারি শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজীদ।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার হাতির টং ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশী শাড়ী এবং কম্বল পাচারের চেষ্টা করে। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ী এবং কম্বল আটক করে। আটককৃত এসব চোরাই মালামালের মূল্য ৩৯ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

একইদিন রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী ও আচকিপাড়া সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি সীমান্ত এলাকা দিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ চোরাচালানকালে জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, শনিবার রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি টহল দল মোট ৫২ লাখ ৯৫ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় চোরাই সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশী শাড়ী, কম্বল, গরু ও মদ আটক করতে সক্ষম হয়। দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!