ads

সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মা ও শিশু সহায়তা কার্যক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জুবাইদুল ইসলাম
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্যা মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে শেরপুর পৌরসভা পর্যায়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শেরপুর পৌরসভার হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। ওইসময় তিনি বলেন, সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য হলো সমাজের হতদরিদ্র পরিবারের নারীর গর্ভাবস্থা থেকে শুরু করে শিশুর ৩ বছর বয়স পর্যন্ত পুষ্টি নিশ্চিত করা। ওইসময় তিনি মাঠ পর্যায়ে প্রকল্পের সমস্যাগুলো জেনে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর। ওইসময় আরও বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম প্রমুখ।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে বক্তারা ভাতা প্রদান পদ্ধতির প্রচারণা বৃদ্ধি, আবেদনের ভোগান্তি কমানো, প্রকৃত দরিদ্র সুবিধাভোগী নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়া সহজীকরণে কার্যকর পদ্ধতি বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মশালায় জানানো হয়, বর্তমানে জেলায় প্রায় ৩৫ হাজার গর্ভবর্তী মা ও শিশু ভাতার আওতায় রয়েছেন। এছাড়া জেলার ৫২টি ইউনিয়ন ও পৌরসভায় প্রতিমাসে নতুন করে প্রায় ৮শ জন ভাতাভোগী অন্তর্ভূক্ত করার জন্য আবেদন আহবান করা হচ্ছে।

কর্মশালায় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভাতাভোগী এবং ভাতা বিতরণের সাথে যুক্ত ব্যাংক এশিয়া ও বিকাশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!